আমাদের পরিচয়

পরিণীতা আর্ট স্কুল সম্পর্কে

সৃজনশীলতা, উৎসর্গ ও বিশ্বাসের গল্প — প্রতিটি শিশুর মধ্যেই একজন স্রষ্টা আছে।

আমাদের ইতিহাস

যেভাবে শুরু

২০১৭ সালে চট্টগ্রামে পরিণীতা আর্ট স্কুলের যাত্রা শুরু হয়। প্রথমদিকে সীমিত পরিসরে একটি শাখার মাধ্যমে শিশুদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।

শিশুদের সাড়া, অভিভাবকদের আস্থা এবং শিক্ষার্থীদের ভালোবাসা আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। সময়ের সঙ্গে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির সাথে নতুন শাখা খোলা হয়।

একটি ছোট উদ্যোগ থেকে ধীরে ধীরে বহু-শাখাভিত্তিক একটি শিল্পশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পরিণীতা আর্ট স্কুল। বর্তমানে ৮টি শাখায় ২৫০-এর বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

আমাদের লক্ষ্য শুধু দক্ষ চিত্রশিল্পী তৈরি নয় — শিল্পচর্চার মাধ্যমে সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মননশীল মানুষ হিসেবে শিশুদের বিকাশে ভূমিকা রাখা।

আমাদের দর্শন

🌱

শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা

শিক্ষার্থীর বয়স ও দক্ষতা অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। কৌশলের আগে আত্মবিশ্বাস, পূর্ণতার আগে আনন্দ।

📚

ধাপে ধাপে শিক্ষা

সহজ বিষয় থেকে ধীরে ধীরে উন্নত চিত্রাঙ্কনের দিকে নিয়ে যাওয়া হয় — শক্ত ভিত্তিই সৃজনশীল প্রকাশের পথ খুলে দেয়।

স্বীকৃতি ও অনুপ্রেরণা

"Star of the Month", প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি উদযাপন করা হয় এবং আরও ভালো করার উৎসাহ দেওয়া হয়।

আমাদের অর্জন

একসাথে যা গড়েছি

🥇

প্রতিযোগিতায় সাফল্য

আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সার্টিফিকেট, পুরস্কার ও স্বীকৃতি অর্জন করছে।

স্টার অব দ্য মান্থ

প্রতি মাসে উপস্থিতি, শ্রেণিকাজ, বাড়ির কাজ ও সামগ্রিক অগ্রগতিতে সেরা শিক্ষার্থীকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।

🖼️

শিশু চিত্রপ্রদর্শনী

শিক্ষার্থীদের আঁকা ছবি শুধু খাতায় থাকে না — জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর মাধ্যমে পরিবার ও সমাজের সামনে তুলে ধরা হয়।

আমাদের খুঁজে পাবেন যেখানে

আমাদের শাখাসমূহ

হেড অফিস

ওয়াসা শাখা (হেড অফিস)

ওয়াসা মোড়, হাই লেভেল রোড

খাঁন মঞ্জিল (টিকে টেইলার্স পাশের গলি), হাই লেভেল রোড, ওয়াসা মোড়, চট্টগ্রাম

শুক্রবার সকাল ১০টা – ১২টা · শনিবার বিকাল ৩টা – ৫টা

কর্নেলহাট শাখা

কর্নেল জোন্স সড়ক

ফতেহ্ মোহাম্মদ চৌধুরী বাড়ী (মরহুম মওলানা তমিজুর রহমান সাহেবের মসজিদের বিপরীতে, বটতলীর আগে), কর্নেল জোন্স সড়ক, চট্টগ্রাম

শুক্রবার ও শনিবার সকাল ১০টা – ১২টা

এনায়েত বাজার শাখা

বাটালী রোড, এনায়েত বাজার

৯২ বাটালী রোড, এনায়েত বাজার, চট্টগ্রাম

শুক্রবার দুপুর ৩টা – ৫টা · শনিবার সকাল ১০টা – ১২টা

নজুমিয়া হাট শাখা

হাটহাজারী, চট্টগ্রাম

এক্কুইলা পুকুরপাড়, মধ্য বুড়িশ্চর, নজুমিয়া হাট, হাটহাজারী, চট্টগ্রাম

শুক্রবার বিকাল ৩:৩০ – ৫:৩০

মাদারবাড়ী শাখা

পশ্চিম মাদারবাড়ী

২নং গলি (মেইন রোড), পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম

শুক্রবার সকাল ৯:৩০ – ১২টা · শনিবার বিকাল ২:৩০ – ৫টা

চেরাগী পাহাড় শাখা

চেরাগী পাহাড় মোড়

৩য় তলা, শাহ আনিস মসজিদ মার্কেট, চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম

শুক্রবার ও শনিবার সকাল ৯:৩০ – ১২টা

বন্দরটিলা শাখা

তালতলা, দক্ষিণ হালিশহর

রুম নং-২০৮, ২য় তলা, ইদ্রিস ভবন, নেভি হাসপাতাল গেইটের পাশের ভবন, দক্ষিণ হালিশহর স্কুলের দক্ষিন পার্শ্বে গলিতে, তালতলা, চট্টগ্রাম

শুক্রবার ও শনিবার সকাল ৯:৩০ – ১২টা

মুরাদপুর শাখা

মুরাদপুর

৩য় তলা, জলিল বিল্ডিং (কর্মাস ব্যাংকের বিপরীতে), মুরাদপুর, চট্টগ্রাম

শুক্রবার ও শনিবার সকাল ৯:৩০ – ১২টা